ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইন্দোনেশিয়াকে উড়িয়ে এশিয়া কাপে বাংলাদেশের বাজিমাত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারী এশিয়া কাপের শুরুতেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘বি’-এর ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সোবহানা মোস্তারি। শেষদিকে মাত্র ১৮ বলে অপরাজিত ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন শোরনা আক্তার, যা বাংলাদেশের সংগ্রহকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।

জবাবে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে ইন্দোনেশিয়ার ব্যাটিং। ১৭.৩ ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় তারা। ইন্দোনেশিয়ার হয়ে একমাত্র দুই অঙ্কের রান করেন মারিয়া কোরাজন ১২ রান।

বাংলাদেশের বোলিংয়ে ছিলেন নাহিদা আক্তার ও মারুফা আক্তার। নাহিদা ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন, আর মারুফা নেন ২ উইকেট। শেষ পর্যন্ত ৭১ রানের বড় জয় নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করে বাংলাদেশ।

এই জয়ে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের আত্মবিশ্বাস যেমন বাড়ল, তেমনি টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার সম্ভাবনাও জোরালো হলো।

এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement