ইংল্যান্ড চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের ২০২৬ আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় ক্যারিবীয় দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের হয়ে মঈন আলী ৩৯ বলে ৬০ রান করেন। ওওয়াইস শাহ অপরাজিত থাকেন ৩৮ রানে।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে লেন্ডল সিমন্স ৫৩ বলে অপরাজিত ৭৭ রান করেন। চ্যাডউইক ওয়ালটন ৩৫ বলে অপরাজিত ৫৮ রান করে জয় নিশ্চিত করেন। ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ১৪ বলে ২১ রান।
দাপুটে এই জয়ে ফাইনালে ইংল্যান্ডকে কোনো সুযোগ না দিয়েই শিরোপা নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস।
এফএস