ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অস্ত্রোপচার সফল, কয়েক সপ্তাহের মধ্যে ফেরার আশা এমিলিয়ানো মার্তিনেজের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি


চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের চোয়ালের অস্ত্রোপচার সফল হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মাঠে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

রোববার (১৮ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মার্তিনেজের অস্ত্রোপচার সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চেলসি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে চেলসির ২-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় জ্যারাড ব্র্যানথওয়েটের সঙ্গে সংঘর্ষে আহত হন মার্তিনেজ। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় এবং হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষায় তার চোয়ালের হাড় ভাঙার বিষয়টি ধরা পড়ে, যার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মার্তিনেজ সবার শুভকামনার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। দলের জয় ও গোল হজম না করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে কয়েক সপ্তাহের মধ্যে ফেরার আশাও প্রকাশ করেন তিনি।

মার্তিনেজের অনুপস্থিতিতে চেলসির গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেতে পারেন ২১ বছর বয়সী গোলরক্ষক মাইক পেন্ডার্স। এভারটনের বিপক্ষে মার্তিনেজের বদলি হিসেবে নেমে প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement