ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এশিয়ান গেমসের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমস সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। সর্বশেষ সাফ স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন একজন এবং ফিরেছেন তিন ফুটবলার।

চূড়ান্ত স্কোয়াডে একমাত্র অনভিষিক্ত খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন অর্পিতা বিশ্বাস। গত মে মাসে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। এশিয়ান গেমসের মাধ্যমে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে এই ফুটবলারের।

মিডফিল্ডে ফিরেছেন মুনকি আক্তার। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন দুই ডিফেন্ডার আইরিন খাতুন ও নবীরণ খাতুন।

অন্যদিকে নতুনদের জায়গা করে দিতে সর্বশেষ সাফের দল থেকে বাদ পড়েছেন সুরমা জান্নাত, হালিমা আক্তার, উমেহ্লা মারমা ও সৌরভী আকন্দ।

আজ রাতেই চীনের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে গুয়াংঝু এফসির বিপক্ষে ৭ ও ১০ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন রুপনা-মারিয়ারা।

এশিয়ান গেমসের বাংলাদেশ স্কোয়াড

গোলকিপার: রুপনা চাকমা, স্বর্ণা রানী, মিলি আক্তার।

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরভী আক্তার, অর্পিতা বিশ্বাস, উন্নতি খাতুন, আইরিন খাতুন, নবীরণ খাতুন।

মিডফিল্ডার: মনিকা চাকমা, মৌমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, মুনকি আক্তার।

ফরোয়ার্ড: তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, মোসাম্মত সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, মোসাম্মৎ সুলতানা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement