ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লড়াই করেও পারলো না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭:১৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারী হ্যান্ডবলশুরুতে সমানে সমান লড়াই। ভারতের মেয়েদের উচ্চতার সুবিধাকেও উপেক্ষা করে চোখে চোখ রেখে খেলেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ব্যবধান কমাতে পারেনি আনা আলোনসো ফ্রাগুয়ার দল। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশকে ২৮-১৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে চার জাতির নারী হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় দুই দল। প্রথম ১০ মিনিটে লড়াই ছিল সমানে সমান। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। প্রথমার্ধে ১৪-৯ গোলে এগিয়ে ছিল তারা। বিরতির পর ব্যবধান বাড়িয়ে শিরোপা নিশ্চিত করে ভারত।লিগ পর্বেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে নেপাল ও মালদ্বীপকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্বাগতিকেরা। শিরোপার লড়াইয়ে একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি সাকিবা-নিশিরা। 

ভারতের গোলকিপার দিকশা কুমারীর দৃঢ়তায় বারবার আটকে যায় বাংলাদেশের আক্রমণ। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের ভাওয়ানা শর্মা।

ফাইনাল শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক এস এম খালেকুজ্জামান স্বপন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement