ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাহাড়সম রান তাড়া করে সিরিজ শুরু ভারতের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নিউজিল্যান্ডের দেওয়া ২২৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ভারত। শেষদিকে নামান ধীরের বিধ্বংসী ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা। ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত।

জয়ের জন্য শেষ ৫ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৬৩ রান। হাতে ছিল মাত্র ৫ উইকেট। এমন কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে ঝড় তোলেন নামান ধীর। মাত্র ১৫ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। ২৮০ স্ট্রাইক রেটে ব্যাট করে দলের জয় নিশ্চিত করেন এই ভারতীয় ব্যাটার।

শেষদিকে নামানের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন নীতীশ কুমার রেড্ডি। ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩০ রান তুলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এর আগে ভারতের জয়ের ভিত গড়ে দেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। স্যামসন ৩৩ বলে ৬৭ রান করেন, আর অভিষেকের ব্যাট থেকে আসে ১২ বলে ২৯ রান। পরে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৮ বলে ৪২ এবং অক্ষর প্যাটেল ১৪ বলে ২৪ রান করে দলের রান বাড়ান।

তবে একের পর এক উইকেট হারিয়ে মাঝপথে চাপে পড়ে ভারত। একপর্যায়ে ১৪.৩ ওভারে ১৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। সেখান থেকে শ্রেয়াস আইয়ার ও নামান ধীরের ব্যাটিংয়ে জয়ের আশা জোরালো হয়। শ্রেয়াস ১৮.১ ওভারে ৪২ রান করে আউট হলেও হাল ছাড়েননি নামান।  শেষ বলে নামান ছয় মেরে জয় তুলে নেয় । 

এর আগে প্রথমে ব্যাট করে গ্লেন ফিলিপসের ঝোড়ো ৮২ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৪ উইকেটে ২২৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ৪০ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় সাজানো ইনিংস খেলেন ফিলিপস। ফিন অ্যালেন ২৪ বলে ৪৫ এবং বেভন জ্যাকবস ১৬ বলে ৩১ রান করেন।

ভারতের হয়ে অর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল দুটি করে উইকেট নিলেও শেষ পর্যন্ত দলের হার ঠেকাতে পারেননি। শেষদিকে নামান ধীরের বিধ্বংসী ব্যাটিংয়ে ২২৬ রানের লক্ষ্য পেরিয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় ভারত।


এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement