ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৩১ রানে হেরেছে অস্ট্রেলিয়া। গকেবেরহায় পাঁচ দিনের এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৪২৫ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৯৫ রান তুললেও ইনিংস হার এড়াতে পারেনি সফরকারীরা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক টেম্বা বাভুমা। ৩৩৪ বলে ১৭৯ রান করেন তিনি। এ ছাড়া মার্কো ইয়ানসেন ৮৫ এবং সিমন হারমার ৮২ রান করেন। ১২৭.১ ওভারে ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মূল কারণ ছিল দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। মার্কো ইয়ানসেন ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ফলে মাত্র ৪২.৩ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড ১৯০ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। স্কট বোল্যান্ড করেন ৪০ রান এবং অ্যালেক্স ক্যারি ৩৭ রানে অপরাজিত থাকেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ১০৭.১ ওভারে ২৯৫ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে কাগিসো রাবাদা ৭৭ রানে ৪ উইকেট নেন। ওয়ান মুল্ডার ৬৪ রানে ৩ উইকেট এবং সিমন হারমার ৯৩ রানে ২ উইকেট শিকার করেন।

দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ইনিংস ও ৩১ রানের বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।


   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement