ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
সারা বছর দাখিল করা যাবে আয়কর রিটার্ন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:১১ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ১০:১২ পিএম
X

আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাবেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে, আর দেরিতে রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি প্রস্তাব করেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা (যেটি কম) কর ছাড় পাবেন।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) রিটার্ন দাখিল করলে কোনো অতিরিক্ত কর ছাড় বা জরিমানা থাকবে না। এ সময়ে করদাতাদের শুধু নির্ধারিত কর পরিশোধ করলেই হবে।

তবে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত পরিশোধ করতে হবে।

এ ছাড়া অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল–জুন) রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা (যেটি বেশি) অতিরিক্ত অর্থ দিতে হবে।

করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং কর প্রশাসনকে আরও সুশৃঙ্খল করার লক্ষ্যেই এ ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝