Thursday | 11 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 11 June 2026 | Epaper
BREAKING: জুনের শেষেই প্রধানমন্ত্রীর চীন সফর, দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন দিগন্তের আশা      একনজরে বাজেট বক্তব্য ২০২৬-২৭      আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল      বাজেটে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে ১০ অগ্রাধিকার      সরকারি চাকরিজীবীদের জন্য ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো      ৬০ ধরনের নিত্যপণ্যে কর ছাড়      বাড়ছে সব ধরনের সিগারেটের দাম      

কমলগঞ্জে শিক্ষার্থীর মৃত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৬৩)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মীম আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মীম আক্তারের মৃত্যুর ঘটনার প্রায় ২২ দিন পেরিয়ে গেলেও এখনও প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এতে নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা এ ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া নবম শ্রেণির শিক্ষার্থী তনিমা আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় বখাটে সানোয়ার মিয়া মীমকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করত। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার আপত্তিকর ছবি তৈরি করে ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতন চালানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এসব নির্যাতনের কারণে মীম আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আমরা তার মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সুবহান বলেন, ‘আমার বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনার পর অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এর প্রভাব বিদ্যালয়ের উপস্থিতিতেও কমে গেছে।’

নিহত মীম আক্তারের বাবা মনির মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। একজন অসহায় বাবা হিসেবে ন্যায়বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। এখনো কেন আসামিকে গ্রেপ্তার করা যাচ্ছে না, তা আমার বোধগম্য নয়।’

মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিচারের মুখোমুখি করা গেলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘মীম আক্তারের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় কাজ করছে পুলিশ। তবে দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের মীম আক্তার (১৫) স্থানীয় এক বখাটের মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার হয়ে বিষপান করেন বলে পরিবারের অভিযোগ। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে এক সপ্তাহ লড়াই করে গত ২২ মে রাতে তিনি মারা যান।

এসএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close