ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের এমপিদের অধিকাংশই কখনো রাজপথে ছিলেন না। তাঁরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদে এমপি হয়েছেন এবং ওয়েলফেয়ার মেকানিজমের তত্ত্ব অনুসরণ করেছেন। যে কারণে রাজপথের বক্তব্যে তাঁরা একেবারেই অভ্যস্ত নন। রাজপথের বক্তব্যে অনভ্যস্ততার কারণে সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তাঁরা প্রায়ই খেই হারিয়ে ফেলছেন।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে সরকার সম্পর্কে জামায়াতের আমিরের আউল-ফাউল বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা দরকার ছিল, জামায়াত তা মোটেও ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দিয়েছি, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে জামায়াতও প্রায় একই ভাষায় কথা বলছে।’

রাশেদ খাঁন বলেন, ‘আমার ধারণা, আওয়ামী আমলের বিরোধীদলীয় নেতাদের বক্তব্য অনুসরণ করতে গিয়ে জামায়াত নেতারা বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে খেই হারিয়ে ফেলছেন। শক্তিশালী বিরোধী দল সাজতে গিয়ে “পালিয়ে যাবে, লুঙ্গি থাকবে না”, “হেলিকপ্টার রেডি করে রাখুন”, “আরেকটি গণঅভ্যুত্থান হবে”- এ ধরনের কথাবার্তা বলে নিজেদের হাসির পাত্র না বানানোর অনুরোধ রইল।’

তিনি আরও বলেন, ‘বরং বিএনপি সরকার ক্ষমতায় না থাকলে আপনাদের শকুনের মতো ঠুকরে ঠুকরে ছিঁড়ে খাবে আওয়ামী লীগ।’
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement