ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তার পদত্যাগপত্রে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেয়েছে।

ইশরাকের পদত্যাগের পর সরকারের মন্ত্রিসভায় সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী ২৭ জন এবং প্রতিমন্ত্রী ২৩ জন।

গত সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ইশরাক। ওই দিন সন্ধ্যায় তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। পরে প্রধানমন্ত্রীর মাধ্যমে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়।

রাজধানীর গেন্ডারিয়ায় গত শনিবার আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর বিতর্কের মুখে পড়েন ইশরাক। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনার পর রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে ডেকে পাঠান।  এর পরদিনই সংবাদ সম্মেলনে পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, আত্মরক্ষার প্রয়োজনে তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং তার ভাষ্য অনুযায়ী, এতে কোনো আইন লঙ্ঘন হয়নি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান বজায় রাখার কথা বিবেচনা করে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

সরকারি দায়িত্বে না থাকলেও মাদকের বিরুদ্ধে তার অবস্থান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইশরাক। সাধারণ দলীয় কর্মী হিসেবে এ কাজে যুক্ত থাকার কথাও জানান তিনি।

এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement