ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রামপুরা লেকের ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:৫৩ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

রাজধানীর রামপুরা লেকের ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে লেকে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩৫ থেকে ৭টা ৪০ মিনিটের দিকে রামপুরা লেকের ব্রিজের নিচে একটি মরদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ওসি বলেন, ব্রিজের নিচে মরদেহটির অবস্থান হওয়ায় সেটি উদ্ধার করতে কিছুটা সময় লাগে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাঁর পরিচয়, মৃত্যুর কারণ এবং কীভাবে মরদেহটি লেকে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement