ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সম্প্রীতির বার্তা নিয়ে রংপুরে প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:২৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা) পূজামণ্ডপে পৌঁছান তিনি।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে রংপুর যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুর নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক পরিষ্কার, বিভাজক রং করা, ফুলের গাছ লাগানো এবং ফুটপাত দখলমুক্ত করার কাজ করা হয়েছে। বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে শুভেচ্ছাবার্তাসংবলিত ব্যানার ও বিলবোর্ড। তাঁকে বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনেরও প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি পার্থ বোস বলেন, প্রধানমন্ত্রী মন্দিরে আসায় তাঁরা অত্যন্ত আনন্দিত। তিনি স্থানীয়ভাবে দুর্গোৎসব উদ্‌যাপন দেখবেন এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করবেন—এটি তাঁদের জন্য বিশেষ প্রাপ্তি।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসএসএফ, এনএসআই, পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

জেলা প্রশাসক ইসরাত জাহান জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন-নবী চৌধুরী ডন জানান, রংপুরের উন্নয়নে সম্প্রতি ১ হাজার ৮০০ কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার ছয়টি সংসদীয় আসনে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement