ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী, দিলেন খেলাসামগ্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বাসযোগে রংপুরের উদ্দেশে রওনা হলে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বাস থামান।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাঁদের বিভিন্ন খেলাসামগ্রী উপহার দেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

অধ্যক্ষ আরও জানান, তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। এ জন্য দুটি ছাত্রাবাস ও একটি হলরুম নির্মাণের দাবি জানিয়ে লিখিত আবেদনও দিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর থেকে সড়কপথে রংপুরে গিয়ে ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।

রাজশাহীতে পৌঁছে দুপুর দেড়টায় হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের কাছ থেকে ধর্মসভা মন্দির পরিদর্শনে যাবেন তিনি। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।

রাজশাহী সফর শেষে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।


 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement