ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্রাজিলের ম্যাচ ঘিরে কারফিউ জারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১০ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৯:১০ পিএম
X
Advertisement

বিশ্বকাপের কয়েকটি উচ্চ ঝুঁকিপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুজে ১৬ বছরের কম বয়সীদের জন্য রাত্রীকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-এর চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপনকে কেন্দ্র করে সহিংসতা ও ভাঙচুরের ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফ্রান্সের ম্যাচগুলোর পাশাপাশি ব্রাজিলের মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে ম্যাচ এবং তিউনিসিয়ার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ চলাকালেও এই কারফিউ কার্যকর থাকবে।

তুলুজের মেয়র জ্যাঁ-লুক মুদাঁ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, নির্ধারিত এসব ম্যাচের দিন স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের কেন্দ্রস্থলের নির্দিষ্ট এলাকায় ১৬ বছরের কম বয়সীরা প্রাপ্তবয়স্কের সঙ্গ ছাড়া বাইরে অবস্থান করতে পারবে না।

তিনি বলেন, “প্রিফেকচারের সঙ্গে আলোচনা করে আমরা কিছু নির্দিষ্ট ম্যাচ চিহ্নিত করেছি, যেগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে।”

গত ৩০ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর তুলুজসহ ফ্রান্সের বিভিন্ন শহরে সংঘটিত সহিংসতা ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনা উল্লেখ করে মেয়র জানান, নাগরিক ও অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তুলুজে কিশোর অপরাধের প্রবণতা বাড়ছে, যা নিয়ন্ত্রণে আনতেই এমন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, মধ্য ফ্রান্সের শহর ক্লেরমঁ-ফেরাঁর মেয়রও চলতি সপ্তাহে ১৬ বছরের কম বয়সীদের জন্য একই ধরনের কারফিউ ঘোষণা করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৭ জুন। দুইবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সেনেগাল।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement