ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফের প্রস্তাব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:০২ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৯:১৩ পিএম
X
Advertisement

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি কাজে ব্যবহৃত কীটনাশকের আমদানির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অগ্রিম কর সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটটি বিএনপি সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

সরকার জানিয়েছে, কৃষি উৎপাদন খরচ কমানো এবং কৃষি খাতকে আরও সহায়তা দিতে কীটনাশক আমদানিতে ভ্যাট ও অগ্রিম কর প্রত্যাহারের এই প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি সব ধরনের কীটনাশকের ওপর আমদানি পর্যায়ে প্রযোজ্য ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম করও সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করেন। 

কৃষকদের সুবিধার জন্য কৃষি খাতের মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের ওপর উৎসে করের হার ৫ শতাংশ, ২ শতাংশ, ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ ও কীটনাশক উৎপাদনে রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে ৩৬টি কাঁচামাল আমদানিতে মূল্য সংযোজন কর পুরোপুরি মওকুফ করা হয়েছে।   

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement