Wednesday | 3 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 3 June 2026 | Epaper
BREAKING: নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ      দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল      বাড়লো বিদ্যুতের দাম       ভারতে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ২১      বিসিবি নির্বাচনে বাধা নেই      বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব      ফের ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র      

অফলাইন-অনলাইনে ক্লাস নেওয়ার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৫৫)

জ্বালানি সাশ্রয়ের জন্য অন-অ্যান্ড-অফ (ব্লেন্ডেড) স্কুলিং চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. এ এইচ এম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়; এটি বিশ্বব্যাপী সমস্যা। এটি কতদিন স্থায়ী হবে, আমরা জানি না। সে কারণে আমরা ভাবছি আমাদের স্কুলব্যবস্থাকে আংশিক অনলাইনে এনে অন-অ্যান্ড-অফ ব্লেন্ডেড পদ্ধতি চালু করা যায় কি না।’

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল। রোজার ছুটি ও বিভিন্ন কারণে আমরা কিছু ক্লাস হারিয়েছি। এই ঘাটতি পুষিয়ে নিতে আমরা ছয় দিন ক্লাস নেওয়ার কথাও ভাবছি। একই সময়ে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে। তাই আমরা বিবেচনা করছি, ব্লেন্ডেড পদ্ধতি চালু করা যায় কি না। অনেকেই অনলাইনে ক্লাস নেওয়ার পক্ষে মত দিচ্ছেন। তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে সামাজিক যোগাযোগ কমে যেতে পারে। তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করব। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close