Tuesday | 9 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 9 June 2026 | Epaper
BREAKING: টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৪      ইরানে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছিলাম: ট্রাম্প      এমপি আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার জামিন      দেশের ৮ জেলায় বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস      সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ      এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান      পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      

ফিফার অনুমতি পেলে বিটিভিতে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ৬৬)

আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। আলোচনা সফল হলে রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করতে পারে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিনামূল্যে সম্প্রচারস্বত্ব পাওয়ার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের মাধ্যমে ফিফার সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। বর্তমানে বিষয়টি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পর্যায়ে রয়েছে।

তাঁরা আরও জানান, আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মন্ত্রী। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের ম্যাচগুলো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হতে পারে।

বিটিভি মহাপরিচালক মাহবুবুল আলম বলেন, বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার নিয়ে অগ্রগতি প্রায় শেষ পর্যায়ে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। দুই–এক দিনের মধ্যে হয়তো আলোচনা চূড়ান্ত হবে।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজক। তিন দেশের ১৬টি শহরে এবার রেকর্ড ৪৮টি দল খেলতে নামবে। বাংলাদেশে বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচার স্বত্ব পেয়েছিল সিঙ্গাপুরভিত্তিক স্প্রিংবক পিটিই লিমিটেড। তাদের কাছ থেকে স্বত্ব কিনে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর খেলা সম্প্রচার করার কথা ছিল। এখন ফিফার সঙ্গে সরকারের আলোচনার চূড়ান্ত হলে বিটিভি খেলা সরাসরি সম্প্রচার করতে পারবে।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close