Monday | 15 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 15 June 2026 | Epaper
BREAKING: ঐতিহাসিক জয় পেল সুইডেন      দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির      ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট      আমেরিকা-ইরান যুদ্ধ বন্ধে সম্মত: পাকিস্তান      ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল      বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক      সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার      

সাফের সেমিতে মাঠে নামছে নেপাল-বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১০:১০ এএম   (ভিজিট : ১৪১)

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মাঠে নামবে নেপালবাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে লড়বে দুই দল। খেলা দেখা যাবে টি স্পোর্টসে।

শিরোপাধারী বাংলাদেশ মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয় বাংলাদেশ।

স্বাগতিক ভারতের বিপক্ষে ওই হারের পর মানসিক ভাবে চাপে পড়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরের গ্রুপ পর্বে ভারতকে ৩-০ ও ৩-১ গোলে হারিয়েছিল তারা। কিন্তু রোববারের পরাজয় টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে থাকা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ২০২২ ও ২০২৪ সালে নেপালে অনুষ্ঠিত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

এই ম্যাচে বাংলাদেশ নামতে যাচ্ছে শোককে সঙ্গী করে। ডিফেন্ডার শিউলি আজিমের মা মঙ্গলবার সকালে মারা গেছেন। তাই মঙ্গলবার মাঠের অনুশীলনও হয়নি। দলে শোকের ছায়া থাকলেও বুধবার নেপাল বধের পরিকল্পনা ঠিকই আঁটছে পিটার বাটলারের দল।

ম্যাচের আগে বাংলাদেশ কোচ পিটার বাটলার বলেছেন, ‘আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলির পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানানো এবং তাদের জন্য প্রার্থনা করা। জানেন তো, যখন আপনি কোনো টুর্নামেন্টের এমন পর্যায়ে থাকবেন, তখন মাঝে মধ্যে অতিরিক্ত অনুশীলনেরও একটা ঝুঁকি থাকে। তাই আমার মনে হয় না, শিউলির মায়ের মৃত্যুর কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। মানসিক দৃষ্টিকোণ থেকে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তিনি দলের বেশ অভিজ্ঞ একজন সদস্য এবং সবার কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয়।’

বাটলার তাই শিষ্যদের শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন, ‘আমি মেয়েদের ঠিক এটাই বলছিলাম যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি, সেই শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়। তবে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি, এই মেয়েরা মাঠে গিয়ে দারুণ পারফরম্যান্স দেখানোর সক্ষমতা রাখে।’

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close