ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ০৩.০৬.২০২৬ ১:০৫ পিএম
X

ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ফেসবুক পোস্টে এ তথ্য জানান। সেখানে তিনি লিখেছেন, বুধবার বাদ আসর বেরাইদে সাবেক এই সংসদ সদস্যের জানাজা অনুষ্ঠিত হবে।

রহমতুল্লাহর ভাগ্নে ফারুক হোসাইন গণমাধ্যমকে বলেন, 'মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ বাড্ডার বেরাইদে তার নিজ বাসভবনে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে- বুধবার বিকেল ৪টায় বাড্ডার বেরাইদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।'

এ কে এম রহমতুল্লাহ ঢাকার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তৃণমূল ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় থেকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন।

রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। প্রথমে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে যান। দ্বিতীয়বার ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় নির্বাচিত হন। তৃতীয়বার ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। চতুর্থ ও পঞ্চমবার ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলের দীর্ঘদিনের এই নেতার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় সর্বস্তরের মানুষ।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝