চট্টগ্রাম সফরে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে তিনি এ সফর করছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, জামায়াতের আমিরের সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
এফএস