Wednesday | 3 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 3 June 2026 | Epaper
BREAKING: বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব      ফের ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র      বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের ঘোষণা আজ      পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার নামে নামকরণ নয়: প্রধানমন্ত্রী      বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল      মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ      দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      

ফের ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫৮ এএম   (ভিজিট : ১৯)

আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের কেশম দ্বীপে দফায় দফায় বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম। 

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে তারা ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানো হয়েছে। 

পালটা হামলার দাবিও করেছে তেহরান। ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। খবর বিবিসি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে এবং জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে চালানো এই হামলা ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের কথিত হামলার চেষ্টার জবাব।

এর আগে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে তারা ইরানের দিকে যাচ্ছিল এমন একটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা এই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। 

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকমের দাবি, ইরান কুয়েতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে তা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে অথবা ব্যর্থ হয়। একই সঙ্গে বাহরাইনের দিকে ছোড়া আরও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, কেশম দ্বীপে তাদের হামলার লক্ষ্য ছিল একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। পাশাপাশি আঞ্চলিক সমুদ্রসীমা দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজের দিকে ছোড়া ইরানের তিনটি হামলাকারী ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

এর আগে সেন্টকম জানায়, ইরানের দিকে অগ্রসর হওয়া একটি খালি তেলবাহী ট্যাংকারকে তারা অচল করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বার বার সতর্কবার্তা উপেক্ষা করার পর বতসোয়ানার পতাকাবাহী ওই জাহাজের ইঞ্জিন কক্ষে একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার ট্যাংকারটিতে হামলার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে সেন্টকম। তবে এ বিষয়ে ইরান প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এদিকে বার্তা সংস্থা আনাদোলু বলছে, বুধবার ভোরে কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। ইরানের আধা-সরকারি মেহর বার্তা সংস্থা জানায়, দ্বীপটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিক ভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, কেশম দ্বীপের সুজা ও মাসেন এলাকার কাছাকাছি কয়েকটি বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, দুই এলাকার মাঝামাঝি একটি জনবসতিহীন এলাকায় কোনো ধরনের প্রজেক্টাইল আঘাত হেনেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হন।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ০৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও বৃহত্তর কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close