Monday | 15 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 15 June 2026 | Epaper
BREAKING: বাড়লো স্বর্ণের দাম       ঐতিহাসিক জয় পেল সুইডেন      দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির      ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট      আমেরিকা-ইরান যুদ্ধ বন্ধে সম্মত: পাকিস্তান      ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল      বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক      

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:১৩ পিএম   (ভিজিট : ৯৬)

দ্বিতীয় জানাজা শেষে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। তাঁর গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মামা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে তোফায়েল আহমেদের বাড়ির মসজিদের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ দাফন করা হয়।

স্থানীয়রা জানান, দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে তোফায়েল আহমেদের মরদেহ হেলিকপ্টারে করে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে পৌঁছায়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় ভোলা সরকারি স্কুল মাঠে। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদ ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মাত্র ২৭ বছর বয়সে, ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হন।

তিনি ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ডাকসুর ভিপি ছিলেন। ৯ বারের এই সংসদ সদস্য একাধিকবার মন্ত্রীর দায়িত্বও পালন করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সবশেষ উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তোফায়েল আহমেদ।

আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close