ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুস্থ দলীয় কর্মীকে দোকান স্থাপনে এক লাখ টাকা সহায়তা স্বাস্থ্য উপদেষ্টার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম
X

ঝালকাঠির নলছিটিতে দুস্থ দলীয় কর্মীকে স্বাবলম্বী করতে চায়ের দোকান স্থাপনের জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সহায়তা প্রদান ও মতবিনিময় সভায় তিনি নলছিটি উপজেলার স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মো. কামরুল ইসলামের হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেন। লাভ শেয়ার বিডির সৌজন্যে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুল ইসলাম বাদল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, ব্যারিস্টার জাকারিয়া রহমান, সাবেক পৌর মেয়র মুজিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং সদস্য সচিব সাঈদুল কবির রানা।

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার স্বপন বলেন, দলের ত্যাগী ও অসচ্ছল কর্মীদের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। কর্মীদের আত্মনির্ভরশীল করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অনুদানের চেয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এর আগে একই দিন বিকেল ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবে লাভ শেয়ার বিডির উদ্যোগে সাংবাদিক বিথি শর্মা বণিকের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝