ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের সেলাই মেশিন বিতরণ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজীপুরে অস্বচ্ছল  ও দু:স্থ  নারীদের আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর -২ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। 

জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন। 

বক্তারা বলেন, বিএনপি সরকার সব সময় মানুষের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এছাড়া দেশের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করছেন। আমাদের সবার উচিত তার বাইরে সব উন্নয়নমূলক কাজে সহায়তা করা। 

আয়োজকরা জানান,প্রাথমিক ভাবে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অবহেলিত অস্বচ্ছ ও দু:স্থ ৭৩ জন নারীকে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ৫০০ নারীকে এ সেলাই মেশিন বিতরণ করা হবে। এর মাধ্যমে এসব পরিবারে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যা তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement