ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:২৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার ঈদগাহসংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তারা নৌপুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহটির পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। মাথার চুল সাদা। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।

পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement