ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে বাবার হাতে ছেলে খুন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম আপডেট: ১৭.০৭.২০২৬ ৭:০১ পিএম
X

দিনাজপুরের পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত বাবা শরিফুল ইসলামকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর মোল্লাপাড়া গ্রামের নিজ বাড়িতে মাটির ঘরের কাঠের দরজা সংস্কারের কাজ করছিলেন বাবা শরিফুল ইসলাম ও তার ছেলে নুরুজ্জামান (১৫)। বেলা ১২টার দিকে ছেলের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শরিফুল ইসলাম শাবল দিয়ে নুরুজ্জামানের মাথায় আঘাত করেন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ও তদন্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযুক্ত শরিফুল ইসলামকে আটক করে থানার হেফাজতে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে শরিফুল ইসলামকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝