ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৬:৪৬ পিএম আপডেট: ১৭.০৭.২০২৬ ৬:৫০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শুক্রবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ দাবি করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি।

আইআরজিসির দাবি, এটি ছিল আল উদেইদ ঘাঁটিতে চালানো ১৫তম দফার হামলা। তাদের বক্তব্য অনুযায়ী, হামলায় ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা দিয়েছে আইআরজিসি। তারা বলেছে, সীমালঙ্ঘন এবং বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।

ইরানি বাহিনী আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা যদি বর্তমান সামরিক নীতি অব্যাহত রাখে, তাহলে এর জবাবে আরও শক্তিশালী ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এই হামলার দাবির পর মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝