ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৫৩ পিএম
X

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝