ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজারে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কক্সবাজারে বেড়ানো শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চট্টগ্রামমুখী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।


দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ফিরোজ আহমেদ তৌহিদ নিহত হন। গুরুতর আহত মাহি উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানান, দুই বন্ধু মোটরসাইকেলে চাঁদপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। সেখানে ভ্রমণ শেষে মঙ্গলবার ভোরে বাড়ির উদ্দেশে রওনা হন তারা। পথে এ দুর্ঘটনার শিকার হন।


পুলিশ জানায়, দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, লোহাগাড়ার দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


তিনি জানান, দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement