ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সমৃদ্ধশীল আড়াইহাজার প্রধানমন্ত্রীকে উপহার দেব: এমপি নজরুল ইসলাম আজাদ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরে মঙ্গলবার বিকেলে বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়ন ও দুটি পৌরসভার নেতৃবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নাম ধরে বিভিন্ন ধরনের স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। বর্ণাঢ্য র‍্যালিটি আড়াইহাজার পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় নজরুল ইসলাম আজাদ বলেন, “জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আড়াইহাজারের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। তাঁর ডাকে বিগত দিনেও যেকোনো ক্রাইসিস মুহূর্তে আড়াইহাজারের জনগণ রাজপথে ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে প্রগতিশীল ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে চান। সেই সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে আমরা ভূমিকা রাখব। আমি কথা দিচ্ছি, আড়াইহাজারবাসীকে সঙ্গে নিয়ে সমৃদ্ধশীল আড়াইহাজার প্রধানমন্ত্রীকে উপহার দেব।”

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement