ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নোয়াখালীতে রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরেতে পেটে শনাক্ত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম
X
Advertisement

নোয়াখালীতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) রোগী সেজে সোনার চেইন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে চুরি যাওয়া দুটি সোনার চেইনের অস্তিত্ব শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভিড়ের মধ্যে এ ঘটনা ঘটে। আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে বিবি ফাতেমা নামে এক নারী চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। টিকিটের সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি চক্র কৌশলে তাকে ধাক্কা দিয়ে গলায় থাকা দুটি সোনার চেইন খুলে নেয়। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় রোগীর স্বজনরা সিনারা বেগমকে আটক করে তল্লাশি চালান। তবে তার কাছ থেকে চেইন দুটি পাওয়া যায়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি চেইন দুটি গিলে ফেলার কথা স্বীকার করেন। এরপর এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী তার পেট থেকে চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement