ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আগস্টে ১৩.১৪ শতাংশ বেড়েছে রপ্তানি আয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম আপডেট: ০১.০৯.২০২৬ ৮:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

২০২৬ সালের আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। এ মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগে ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

আগস্টে রপ্তানির এই শক্তিশালী প্রবৃদ্ধির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে দেশের মোট পণ্য রপ্তানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

ইপিবি জানায়, বৈশ্বিক বাণিজ্য পরিবেশ চ্যালেঞ্জের মধ্যে থাকলেও প্রধান বাজারগুলোতে চাহিদা বৃদ্ধি ও বাংলাদেশের ওপর ক্রেতাদের আস্থা বাড়ায় আগস্টে রপ্তানি আয় শক্তিশালী হয়েছে।

এ ছাড়া উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, উচ্চমূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো এবং পণ্য ও বাজার বহুমুখীকরণের উদ্যোগও রপ্তানি প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

দেশের মোট পণ্য রপ্তানির সিংহভাগ জোগান দেওয়া তৈরি পোশাক (আরএমজি) খাতই আগস্টের রপ্তানি প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল।

আগস্টে তৈরি পোশাক রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের আগস্টে এ খাতের রপ্তানি আয় ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement