ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই: বাণিজ্য মন্ত্রণালয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ আরোপ করা হয়নি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

চিঠিতে বলা হয়, গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের ১৫৪ নম্বর স্মারকের মাধ্যমে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। তবে সংগঠনটির নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের বাধা-নিষেধ আরোপ করা হয়নি।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের পক্ষ থেকে গত ১৬ আগস্ট করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, রিহ্যাবের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই। ফলে সংগঠনটির অন্যান্য সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রমও স্বাভাবিকভাবে পরিচালনা করা যাবে।

রিহ্যাব প্রেসিডেন্ট মনে করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এই স্পষ্টকরণের ফলে সংগঠনটির নিয়মিত কার্যক্রম নিয়ে তৈরি হওয়া সব ধরনের বিভ্রান্তির অবসান হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার মাধ্যমে আবাসন খাতের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থে রিহ্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement