ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম
X
Advertisement

কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সিএসআর কর্মসূচির আওতায় বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি ৩,০০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের সবজি বীজ, সরিষা বীজ, বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক।

বাগবাড়ী, গাবতলীর সরকারি শহীদ জিয়া ডিগ্রি কলেজ আয়োজিত অনুষ্ঠানে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রন্তিক কৃষকদের মাঝে উক্ত কৃষি উপকরণ সমূহ বিতরণ করেন। বগুড়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোরশেদ মিলটন কৃষকদের কল্যাণে এনসিসি ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এ উদ্যোগ স্থানীয় কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি কৃষকদের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক কেবল মুনাফা অর্জনের জন্য কাজ করে না; বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কৃষকদের উন্নয়নে বগুড়া জেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের  বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হলো। ভবিষ্যতে অন্যান্য জেলার প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণসহ উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা বৃদ্ধি এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণেও সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে এনসিসি ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অত্র এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। আমরা আশা করি, এ উদ্যোগ বগুড়া অঞ্চলের কৃষকদের সরিষা ও সবজি চাষে আরও উৎসাহিত করবে, উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।”

পদ্মপাড়া হাফিজিয়া মাদরাসা ও কারিগরি এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অপর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালু এবং মহাস্থানগড়ের মহাস্থান শাহ সুলতান বলখী ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রন্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

-টিএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement