পল্লী সঞ্চয় ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
আজ বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রীর অফিসে এই ব্যাংক সরকারের অনুকূলে ঘোষিত লভ্যাংশের ৬০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ঘোষিত লভ্যাংশের চেক অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর এবং ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু অর্থমন্ত্রীর হাতে এই চেকটি তুলে দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এসময় উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা, মহাব্যবস্থাপক এ. বি. এম. জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, বোর্ড সচিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুকান্ত কুমার ঘোষ।
টিআই