
সংগৃহীত ছবি
৪৫তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২৬৬ জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের শিক্ষানবিশ সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর ২৬৬ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের আগামী ১ নভেম্বর নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনারদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
টিআই