দেশের সংবাদ উপস্থাপকদের প্রাণের সংগঠন জাতীয় সম্প্রচার উপস্থাপক সমিতির (এনবিএ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সংবাদ উপস্থাপক চৌধুরী মেহের-এ-খোদা দীপ। প্রায় ১৮ বছরের সংবাদ উপস্থাপনার অভিজ্ঞতা, সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ততা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের অভিজ্ঞতা নিয়ে তিনি এবার নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী।
বর্তমানে দেশের প্রথম সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন নিউজে জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন চৌধুরী মেহের-এ-খোদা দীপ। পাশাপাশি তিনি দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এনবিএর প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন দীপ। সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন কমিটিতে কাজ করার পাশাপাশি সংবাদ উপস্থাপকদের কাছে সদস্যপদ কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া এনবিএর বিভিন্ন আয়োজন ও কার্যক্রমে তাঁর নিয়মিত অংশগ্রহণ সংগঠনটির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততার প্রতিফলন।
দীপের মতে, এনবিএ কেবল একটি পেশাজীবী সংগঠন নয়; বরং সংবাদ উপস্থাপকদের পারস্পরিক ভালোবাসা, ঐক্য, পেশাগত পরিচয় ও আত্মিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই সংগঠনকে আরও কার্যকর, গতিশীল ও সময়োপযোগী করে গড়ে তোলার প্রত্যয় নিয়েই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
সভাপতি পদে প্রার্থিতা প্রসঙ্গে চৌধুরী মেহের-এ-খোদা দীপ সংবাদ উপস্থাপকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর লক্ষ্য, সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি আধুনিক, স্বচ্ছ, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী এনবিএ গড়ে তোলা, যেখানে সদস্যদের মতামত, অধিকার ও পেশাগত স্বার্থ যথাযথ গুরুত্ব পাবে।
আসন্ন ৬ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এনবিএর বিভিন্ন পদে প্রার্থীরা নিজেদের প্রার্থিতা তুলে ধরছেন। এরই ধারাবাহিকতায় সভাপতি পদে নিজের অবস্থান তুলে ধরে সহকর্মী সংবাদ উপস্থাপকদের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন দ
দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সাংগঠনিক সম্পৃক্ততা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ককে পুঁজি করে নির্বাচনী যাত্রায় এগিয়ে যেতে চান চৌধুরী মেহের-এ-খোদা দীপ। তাঁর প্রত্যাশা, সদস্যদের সম্মিলিত সমর্থন ও অংশগ্রহণের মাধ্যমে এনবিএকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এনবিএ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ সভাপতি পদপ্রার্থী চৌধুরী মেহের-এ-খোদা দীপ সকল সদস্যের দোয়া, মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেছেন।
-টিএস