ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘জনতা ব্যাংকের সার্ভারে সাইবার হামলার সংবাদ সত্য নয়’: ব্যাংক কর্তৃপক্ষের স্পষ্টীকরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জনতা ব্যাংক পিএলসি-এর মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) ব্যাংকটির পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আজ বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে "সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট" শীর্ষক যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে জনতা ব্যাংকের কোনো সার্ভার হ্যাক বা সাইবার হামলার মতো কোনো ঘটনা ঘটেনি।

ঘটনার প্রকৃত সত্যতা তুলে ধরে জনতা ব্যাংক জানায়, বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি (PHP)-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা 'এনিসা' (ENISA) এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার যৌথ সতর্কবার্তার পর বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে অফলাইনে বা বন্ধ রাখা হয়েছিল এবং পরবর্তীতে তা পুনরায় চালু করা হয়েছে।

জনতা ব্যাংক পিএলসি-এর পাবলিক রিলেশন্স ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খলিলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গ্রাহক ও সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে না কান দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement