ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লাঠি হাতে বিএসএফদের রুখে দিলো বাংলাদেশি কৃষকরা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

লালমনিরহাটে কৃষকদের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুড়িমারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এসে কৃষকদের মারধরের চেষ্টা করলে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালাতে বাধ্য হয়। পরে সীমান্ত পার হয়ে তারা গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে বলে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, বিকেলে বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা চালান। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা একত্রিত হন। তারা লাঠিসোঁটা হাতে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন।একপর্যায়ে ধাওয়া খেয়ে তারা পিছু হটতে বাধ্য হন।

স্থানীয়দের অভিযোগ, ধাওয়া চলাকালে বাংলাদেশিদের সঙ্গে বিএসএফ সদস্যদের মারধরের ঘটনাও ঘটে। পরে নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এ ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

পুরো বিষয়টি নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আনুষ্ঠানিক বক্তব্য জানতে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি এবং ভিডিও দেখেছি। তবে যেহেতু এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয়, তাই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালে আমরা এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement