ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশরাফুলকে সরিয়ে দিল বিসিবি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা চলছিল। বিশেষ করে ব্যাটিংয়ে দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠছিল নানা মহলে। সেই সমালোচনার আঁচ পড়েছিল জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ওপরও। সেজন্য তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শনিবার দলের অনুশীলন শেষে এই সিদ্ধান্তের কথা জানতে পারেন আশরাফুল। অনুশীলন শেষ হওয়ার পরপরই তাকে জানানো হয়, জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে আর থাকছেন না তিনি। 


সন্ধ্যার পরপর জাতীয় দলের হোয়াইটঅ্যাপ গ্রুপ থেকে লিভ নেন জাতীয় দলের ২৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আশরাফুল। 


 আশরাফুল জানিয়েছেন, ব্যাটিং কোচের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। ২০২৫ সালের নভেম্বর থেকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে আসছিলেন আশরাফুল। 


বাংলাদেশের ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত উন্নতি না হওয়ায় কোচিং স্টাফের ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছিল। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে দলের পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের কাজ নিয়েও সমালোচনা তৈরি হয়। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিবি। তবে এই সিদ্ধান্তের পেছনে বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

আশরাফুলের জায়গায় আপাতত জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহ উদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান হোম সিরিজে এই দায়িত্ব সামলাবেন জাতীয় দলের সাবেক সিনিয়র সহকারী কোচ। এর আগে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ ছিলেন তিনি। 


আশরাফুলকে বিসিবি চোখের আড়াল করছে না। তার জন্য নতুন ভূমিকা খোঁজা হচ্ছে। শোনা যাচ্ছে, বয়সভিত্তিক দলে আশরাফুলকে দায়িত্ব দেওয়া হতে পারে। 


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামবে টাইগাররা। মিরপুরে আজকের অনুশীলনে দেখা গেছে মোহাম্মদ সালাহ উদ্দিনকেও। 


আপাতত আশরাফুলকে সরিয়ে সালাহ উদ্দিনকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হলেও ভবিষ্যতে এই পদে কে থাকবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।


তবে বিসিবি বিদেশি কোচের খোঁজে রয়েছে। বিশেষ করে ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে বিদেশি কাউকে চাইছে বিসিবি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকান কাউকে খুঁজছে তামিমের বোর্ড। এরই মধ্যে কয়েকজনের সঙ্গে কথাও চলছে।
 


টিআ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement