ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের প্রস্তুতির সময় গ্রেপ্তার ১৯
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৫৪ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

রাজধানীর পল্টন থানার বায়তুল মোকাররম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানা পুলিশ।


শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ‍অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়া ১৯জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী।


পল্টন থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১৯ জনের সবাই ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলা থেকে এসেছে। তাদের উদ্দেশ্য ছিলো সন্ধ্যার দিকে বায়তুল মোকাররম এলাকায় ঝটিকা মিছিল করার। তাদের সবাইকে পল্টন থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement