ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তাঁতিদের জন্য সুতা, রং ও কাঁচামাল সরবরাহ সহজ করার সুপারিশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি গঠন অথবা ডিলার নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান মিয়া।

বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালিত কার্যক্রমে হস্তচালিত যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি দিনাজপুরের রাণীরবন্দরে তাঁত বোর্ডের অফিসের কার্যক্রম এবং সংশ্লিষ্ট জমিগুলো লিজ বা অন্য কোনোভাবে বরাদ্দ দেওয়া হয়েছে কিনা—তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি তার স্বাগত বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

কমিটি প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করে। এ ছাড়া কাজের স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করতে একই প্রতিষ্ঠানকে বারবার কাজ না দিয়ে অন্যান্য সক্ষম প্রতিষ্ঠানকেও দরপত্রে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শেখ মো. শরীফুল আলম, সদস্য এস এম ফয়সল, মো. আব্দুল্লাহ, রেজেকা সুলতানা, মো. আফজাল হোসেন, হাফেজ মুহা. রবিউল বাশার এবং মাহবুবা হাকিম অংশ নেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। একই সঙ্গে সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement