ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহাম, শিগগিরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১০:৩২ পিএম
X

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। আগামী কয়েক দিনের মধ্যে তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর সোমবার তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করতে পারেন।

বার্নহাম দায়িত্ব গ্রহণ করলে গত এক দশকে যুক্তরাজ্য সপ্তম প্রধানমন্ত্রী পাবে। শুক্রবার লেবার পার্টির বিশেষ সম্মেলনে নেতা নির্বাচিত হওয়ার পর তিনি জনগণের আস্থা পুনর্গঠনের অঙ্গীকার করেন। বক্তব্যে তিনি বলেন, “মানুষ নতুন করে স্বপ্ন দেখার সুযোগের অপেক্ষা করছে। আমরা তাদের সেই আশা ফিরিয়ে দিতে যাচ্ছি।”

নিজের পরিকল্পনার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বার্নহাম বলেন, “আমি খুব ভালো করেই জানি কী করতে চাই। আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে। আমি আপনাদের সবার ওপর বিশ্বাস রাখি এবং আমি নিশ্চিত, আমরা সফল হব।”

৫৬ বছর বয়সী বার্নহাম কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন। লেবার পার্টির এমপিদের একটি অংশের মতে, নাইজেল ফারাজের নেতৃত্বাধীন অভিবাসনবিরোধী দল ‘রিফর্ম ইউকে’-র ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বার্নহামই দলের সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব দিতে সক্ষম।

সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে রিফর্ম ইউকের কাছে বড় ধরনের ধাক্কা খায় লেবার পার্টি। নির্বাচনী ফল, নেতৃত্ব নিয়ে সমালোচনা এবং অর্থনৈতিক সংকটের চাপের মধ্যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। এরই মধ্যে একটি আসনের উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টের সদস্য হন বার্নহাম। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তাঁকে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে সম্ভাব্য মুখ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝