ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জলবায়ু পরিবর্তনে দূষিত নরওয়ের শহরের পানি, পান না করার নির্দেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের কারণে চিরহিমায়িত মাটি (পারমাফ্রস্ট) গলে পানিতে মিশছে ভারী ধাতু। এ পরিস্থিতিতে নরওয়ের আর্কটিক অঞ্চলের লংইয়ারবিয়েন শহরের বাসিন্দাদের কলের পানি পান না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য জানানো হয়।

স্ভালবার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত প্রায় ২ হাজার ৬০০ মানুষের শহর লংইয়ারবিয়েনের পানিতে ম্যাঙ্গানিজ, নিকেল ও সালফেটের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত বছরের সেপ্টেম্বরে পানিতে ম্যাঙ্গানিজের পরিমাণ সুপারিশকৃত মাত্রার ২৫ গুণ বেশি পাওয়া যায়।

বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধির ফলে পারমাফ্রস্ট গলে পাথরের স্তরে থাকা খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটছে। এতে ভারী ধাতু পানির উৎসে মিশে যাচ্ছে। অতিরিক্ত ম্যাঙ্গানিজ গ্রহণে বিশেষ করে শিশুদের স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

সংকট মোকাবিলায় বাসিন্দাদের বিকল্প হিসেবে পরিশোধিত পানি সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি উন্নত পানি পরিশোধনব্যবস্থা স্থাপন কিংবা সমুদ্রের পানি লবণমুক্ত করে ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আর্কটিক অঞ্চলে উষ্ণায়ন অব্যাহত থাকলে অন্যান্য জনপদেও একই ধরনের পানিদূষণের ঝুঁকি বাড়তে পারে।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement