ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে।

সম্প্রতি নিগার সুলতানা জ্যোতি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন অধিনায়ক হিসেবে নাহিদাকে বেছে নিয়েছে বিসিবি।

বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন নাহিদা। বাঁহাতি স্পিনে দীর্ঘদিন ধরে দলের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টি-টোয়েন্টি ফরম্যাটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই স্পিনার।

অন্যদিকে, সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া সোবহানা মোস্তারিও বাংলাদেশের নারী ক্রিকেটের পরিচিত মুখ। ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।

আগামী ১২ থেকে ২৫ নভেম্বর আইসিসি উইমেনস এমার্জিং নেশনস ট্রফি ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন নেতৃত্বে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা বাংলাদেশের নারী দলের।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement