ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেপালকে হারিয়ে হ্যান্ডবলে বাংলাদেশের শুভসূচনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম
X
Advertisement

চার জাতি বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির এশিয়া জোন–২ পর্বে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। 

রোববার ঢাকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩–২০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় নেপালের ওপর চাপ সৃষ্টি করে বাংলাদেশ। প্রথমার্ধে নেপাল কিছুটা প্রতিরোধ গড়লেও স্বাগতিকদের আক্রমণ সামলাতে পারেনি। বিরতিতে ১৩–৯ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ব্যবধান আরও বাড়ায় দলটি। শেষ পর্যন্ত ১৩ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ কোচ আনা আলোনসোর শিষ্যরা।

বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন আলপনা আক্তার। একাই সাত গোল করে ম্যাচসেরা হন তিনি। এ ছাড়া মিষ্টি খাতুন ও শ্যামলী মিং ছয়টি করে গোল করেন। 

অধিনায়ক ইসমেতারা নিশি করেন পাঁচ গোল। সায়মা জান্নাত সীমা চারটি এবং মাসুদা আক্তার দুটি গোল করেন। পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল করেন।

চার দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। ফলে প্রতিটি দলের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে বড় জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ফাইনালে ওঠার লড়াইয়েও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের পর এবারের জয় বাংলাদেশের জন্য বাড়তি তৃপ্তির। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় টুর্নামেন্টের পরবর্তী লড়াইয়ে আত্মবিশ্বাস নিয়ে নামার সুযোগ পাচ্ছে স্বাগতিক দল।

টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ সোমবার ভারতের বিপক্ষে। নেপালের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচেও ভালো ফলের লক্ষ্য থাকবে আনা আলোনসোর দলের।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement