ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভিনিসিয়ুসের জায়গায় থাকলে রিয়াল ছাড়তেন মরিনিও
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৩২ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে বর্ণবাদী আচরণ, সমর্থকদের দুয়ো ও চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় এবার পাশে দাঁড়িয়েছেন কোচ হোসে মরিনিও। 

তিনি বলেছেন, ভিনিসিয়ুসের জায়গায় থাকলে গত গ্রীষ্মেই ক্লাব ছাড়ার চেষ্টা করতেন।

শনিবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, এমন কোনো লিগ, দেশ বা ক্লাবে চলে যেতেন, যেখানে তাঁকে এবং সমর্থকদের কাছ থেকে আরও বেশি সম্মান পাওয়া যেত। তবে রিয়াল মাদ্রিদের প্রতি ভিনিসিয়ুসের ভালোবাসা এবং ক্লাবটির হয়ে আরও ইতিহাস গড়ার আকাঙ্ক্ষার প্রশংসা করেন তিনি।

ভিনিসিয়ুসের সঙ্গে নিজের সম্পর্কের কথা তুলে ধরে মরিনিও বলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে তাঁর নিয়মিত কথা হয়। নানা চাপ ও সমালোচনার মধ্যেও হাসিমুখে এগিয়ে যাওয়ার জন্য ভিনিসিয়ুসের প্রশংসা করেন রিয়াল কোচ।

গত ১০ অক্টোবর ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় নাথান সালিবার চুল টানার ঘটনায় লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। পরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি তাঁকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়। ফলে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তান্দার ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগের ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ভিনিসিয়ুস একাধিকবার প্রতিপক্ষ সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। পাশাপাশি ক্লাবের সমর্থকদের দুয়োর মুখেও পড়েছেন তিনি। এসব পরিস্থিতির মধ্যেও ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করে নিজের ভবিষ্যৎ রিয়ালেই গড়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement