Monday | 15 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 15 June 2026 | Epaper
BREAKING: ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট      আমেরিকা-ইরান যুদ্ধ বন্ধে সম্মত: পাকিস্তান      ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল      বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক      সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার      আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ      জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার      

দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৭৯)

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে ৫৯৪ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কেউ মারা না গেলেও হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে ৯০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪ জনে।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৩৬ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জন।

উল্লিখিত সময়ে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫৯ হাজার ১০৬ জনকে। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।

কেএইচ/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close