Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: দেশে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু      কমলো এলপি গ্যাসের দাম      আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার না করতে নির্দেশনা      পশ্চিমবঙ্গের সরকারে নেই মুসলিম প্রতিনিধি      দাম কমেছে স্বর্ণের       সড়কে একই পরিবারের ৪ জনসহ প্রাণ গেল ৫ জনের      সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      

ভাণ্ডারিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৬৪)

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি ডোবা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী বাজারের পূর্ব পাশে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি ভাণ্ডারিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই জোড়া প্লাস্টিকের স্যান্ডেল ও একটি গেঞ্জি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, ৪/৫ দিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহটি ডোবায় ফেলে রাখা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল জানিয়েছেন, মরদেহটির পরিচয় শনাক্তের কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া বরিশাল সিআইডি এবং পিবিআই লাশ শনাক্তের জন্য ঘটনাস্থলে কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

আরএম/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close